কোচবিহারের প্রবেশপথে তৈরি হতে চলেছে হেরিটেজ গেট - The News Lion

কোচবিহারের প্রবেশপথে তৈরি হতে চলেছে হেরিটেজ গেট

 


দি নিউজ লায়ন; মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে কোচবিহার শহর কে হেরিটেজ ঘোষণাকে কেন্দ্র করে শুক্রবার কোচবিহারের ল্যান্সডাউন হলে জেলা প্রশাসন এবং হেরিটেজ কমিটির এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মন সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। জেলাশাসক পবন কাদিয়ান জানান, প্রথম পাতা 11টি স্থাপত্যের রক্ষণাবেক্ষণ এবং কাজের অগ্রগতি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তিনি আরো বলেন কোচবিহারের প্রবেশপথে আসাম এবং কোচবিহার সীমান্তে তৈরি হতে চলেছে একটি হেরিটেজ প্রবেশদ্বার।


 বিহারের বৃষ্টি সংস্কৃতিসহ কোচবিহারের রাজনৈতিক বজায় থাকবে এই প্রবেশদ্বারে। একইসাথে প্রাথমিকভাবে কোচবিহারের চল্লিশটি আলাদা আলাদা জায়গা হেরিটেজ হিসেবে চিহ্নিত করা হয়েছে তার কাজের অগ্রগতি এবং রক্ষণাবেক্ষণের প্রক্রিয়াকরণ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। একইসাথে দিঘি সংস্কারের ক্ষেত্রে জোর দিচ্ছে হেরিটেজ কমিটি। সাগরদিঘী এবং বৈরাগী টিকিট পাশাপাশি কুচবিহার শহরে অবস্থিত প্রায় প্রতিটি দিঘি কে কেন্দ্র করে নতুন ভাবনা চিন্তা নিয়ে আসা হয়েছে। প্রথম দফায় কোচবিহার সাগরদিঘী এবং বৈরাগীকে চিন্নিত করন করা হলেও পরবর্তীতে কোচবিহারের বাকি দিঘি গুলিতে কাজ হবে। মোট তিন দফায় কোচবিহারের হেরিটেজ স্থাপত্য এবং সৌন্দর্যায়নের দিকে লক্ষ রেখে কাজ করা হবে বলেও জানান জেলাশাসক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.